সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

কসবায় ৯ রাউন্ড গুলিসহ যুবক আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৬:১০ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৭.৬২ ক্যালিবারের ৯ রাউন্ড তাজা চাইনিজ গুলিসহ মো. শামিম (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে এই অস্ত্র ও গুলি বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জনবহুল জয়নগর বাজার এলাকা থেকে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে তার শরীর তল্লাশি করে ওই গুলিগুলো উদ্ধার করা হয়। দেশের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এবং অপরাধমূলক কার্যক্রম কঠোরভাবে দমনে পুলিশ নিয়মিত অভিয পরিচালনা করছে।

এ ঘটনায় কসবা থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই অবৈধ অস্ত্র ও গুলির উৎসের সন্ধানে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD