বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

নবাবগঞ্জে গ্রাম পুলিশের কারাদণ্ড

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ

দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অভিযোগে রুবেল মিয়া নামের এক গ্রাম পুলিশকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার ওই আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারা অনুযায়ী এই দণ্ডাদেশ দেন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রাম পুলিশ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে তাকে এই সাজা দেওয়া হয়।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমাজে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ যেই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ স্থান পাবে না। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD