বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

টেকনাফে ছাত্রদল নেতার ভাইকে অপহরণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ২:৫৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় রাতে মো. রফিক নামের এক যুবককে পাহাড়ের সশস্ত্র ডাকাতদল তুলে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। অপহৃত রফিক ৪ নম্বর ওয়ার্ডের মমতাজ আহমদের ছেলে এবং বাহারছড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহর বড় ভাই। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ করে একদল সশস্ত্র সন্ত্রাসী ওই এলাকায় হানা দেয় এবং মো. রফিককে জোরপূর্বক ধরে পাহাড়ি অঞ্চলের দিকে নিয়ে যায়। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা অপহৃত যুবককে উদ্ধারে এবং ডাকাতদলকে গ্রেফতারে পাহাড়ে অভিযান পরিচালনা করছে বলে গণমাধ্যমকে জানান স্থানীয়রা।

এদিকে এই ধরনের সন্ত্রাসী ঘটনায় উপকূলীয় ও পাহাড়ি জনপদের সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এলাকাবাসী অবিলম্বে অপহৃত মো. রফিককে অক্ষত অবস্থায় উদ্ধার এবং জড়িত সশস্ত্র ডাকাতদের কঠোর শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, অপরাধীদের গ্রেফতারে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD