রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাজেক ভ্যালির মতো একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় এ ধরনের ঘোষণায় পর্যটকদের মনে কিছুটা হতাশা তৈরি হলেও, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এবং পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই পর্যটনকেন্দ্রটি আবার খুলে দেওয়া হবে এবং পর্যটকরা যথারীতি তাদের ভ্রমণ উপভোগ করতে পারবেন।
উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোতে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পর্যটকদের যেকোনো ধরনের অনভিপ্রেত পরিস্থিতি থেকে রক্ষা করতে প্রশাসন সবসময় তৎপর রয়েছে। সাজেকে যাতায়াতকারী পর্যটকদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক