সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

সপ্তাহব্যাপী গণসংযোগ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে এনসিপি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধগতি, জননিরাপত্তার অভাব, চাকরিক্ষেত্রে নিয়োগ বাণিজ্য এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৩ অক্টোবর অত্যন্ত গুরুত্বের সাথে এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ।

বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে এই কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে এবং তাদের ন্যায্য দাবি আদায়ে রাজপথে সোচ্চার থাকার ঘোষণা দিয়েছে এনসিপি।

দলীয় সূত্রে জানা গেছে, রাজধানীর প্রতিটি থানা ও ওয়ার্ড পর্যায়ে এই গণসংযোগ কর্মসূচি সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হবে এবং বর্তমান সরকারের বিভিন্ন জনদুর্ভোগ সৃষ্টিকারী নীতির বিরুদ্ধে তীব্র জনমত গড়ে তোলা হবে। এনসিপির শীর্ষ নেতারা আশা প্রকাশ করেছেন যে, সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেবে এবং তাদের দাবি আদায়ের আন্দোলনকে বেগবান করবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD