রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

বোয়ালমারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাদরাসার সভাপতি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের সুপারিশে কার্যত নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আব্দুর রউফকে একটি মাদরাসার সভাপতি করার ঘটনা ঘটেছে। এই বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং সাধারণ এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত শনিবার শিক্ষা বোর্ড থেকে ওই মাদরাসার পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটি অনুমোদন করিয়ে আনা হয়। যেখানে সভাপতি হিসেবে মনোনীত হন স্থানীয় কার্যত নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রভাবশালী নেতা মো. আব্দুর রউফ। দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে দলীয় রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় থাকা একজন বিতর্কিত ব্যক্তিকে কিভাবে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ পদে বসানো হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

এই ঘটনার প্রতিবাদে রোববার দুপুরে মাদরাসার মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় এলাকাবাসী ও বিএনপির একটি অংশ। মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার দোসর ও কার্যত নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। অবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিল করে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ রক্ষা করার জোর দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ এলাকাবাসী।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD