চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের শেখেরতালুক এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের গভীরতায় একদল সশস্ত্র ডাকাতদল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং আলমিরা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে জোরালো অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরববাংলা টিভি/ডেস্ক