শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

খুলনায় পরিদর্শককে ছুরিকাঘাত, রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৭:২৫ পূর্বাহ্ণ

খুলনায় অপারেশনাল ডিউটি ও অভিযান শেষে থানায় ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন জেলা পুলিশের এক পরিদর্শক। আহত ওই পুলিশ কর্মকর্তার নাম শাহ আলম (৪৩)। গত বৃহস্পতিবার দিগত রাত আড়াইটার দিকে মহানগরীর একটি নিভৃত এলাকায় এই আকস্মিক হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে মাঠপর্যায়ের কর্মরত সকল পুলিশ সদস্যকে রাতে একা চলাচল না করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, ঘটনার রাতে পরিদর্শক শাহ আলম একটি সফল অভিযান পরিচালনা শেষে একা ফিরছিলেন। সেই সময় ওত পেতে থাকা ছিনতাইকারী চক্রের সদস্যরা তার পথ রোধ করে অতর্কিত হামলা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা গণমাধ্যমকে জানান।

এই ন্যাক্কারজনক ঘটনার পর জেলা পুলিশের পক্ষ থেকে অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। রাতের বেলা দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে জোরালো পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে রাতের শিফটে কর্মরত কোনো সদস্যকে একা কোথাও যাতায়াত না করার জন্য কড়া বার্তা পাঠানো হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং সাঁড়াশি অভিযান চলছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD