শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

নোয়াখালীতে কিশোর গ্যাং দমনে আটক ৫০০

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ২:৫২ পূর্বাহ্ণ

নোয়াখালীর মাইজদী, বেগমগঞ্জের চৌমুহনীসহ জেলার ৯টি উপজেলা ও পৌর এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য উদ্বেগজনকভাবে বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলাজুড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে পুলিশ প্রশাসন। গত পাঁচ দিনে পরিচালিত এসব অভিযানে প্রায় ৫০০ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

জেলা শহর, উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন বিনোদনকেন্দ্র, অলিগলি, পার্ক এবং জনাকীর্ণ এলাকায় এই কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রায়ই নানা ধরনের অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই উপদ্রব নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। অভিভাবকদের সচেতনতার অভাব এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে তরুণ ও কিশোররা এসব গ্যাং সংস্কৃতির দিকে ঝুঁকছে বলে মনে করছেন সমাজবিশ্লেষকরা। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং কিশোর অপরাধ দমনে পুলিশের নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD