বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শিক্ষকদের যৌক্তিক দাবির পক্ষে সরকার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ

সরকারের সক্ষমতা ও সার্বিক পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির পক্ষে সরকার সবসময় পাশে থাকবে বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি গণমাধ্যমকে জানান যে, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে চরম দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের শিক্ষাখাতে যে মারাত্মক বিপর্যয় নেমে এসেছিল, তা থেকে উত্তরণে বর্তমান প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের পাওনাদি পরিশোধে নানা জটিলতা তৈরি করা হয়েছিল।

উপদেষ্টা আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষা ব্যবস্থার কাঠামোগত সংস্কার এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেছে। অতীতে বিভিন্ন সময় শিক্ষকরা রাজপথে নিজেদের নায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে গিয়ে স্বৈরাচারী শাসনের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। অথচ একটি জাতির মেরুদণ্ড গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই তাদের কোনো ধরনের নায্য দাবি উপেক্ষিত হবে না এবং ধাপে ধাপে সকল যৌক্তিক সংকটের বাস্তবসম্মত সমাধান করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে অবহেলিত শিক্ষা খাতকে পুনর্গঠন করতে হলে শিক্ষক সমাজের পেশাগত নিরাপত্তা ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। বিগত স্বৈরাচারী শাসনামলে দলীয়করণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ভঙ্গুর পরিস্থিতি কাটিয়ে উঠতে বর্তমান প্রশাসনের এই সদিচ্ছা শিক্ষক মহলে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারের এই নীতিগত সমর্থনের ফলে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থাপনায় এক নতুন গতি আসবে এবং শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD