সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

ইয়েমেনে বাব এল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল সরকারি বাহিনী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ

ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, হুথিদের কাছ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে।

সোমবার সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি জানান, সরকারপন্থি সাউদার্ন জায়ান্টস ব্রিগেড ও নেশনস শিল্ড বাহিনী যৌথ অভিযানে বাব এল-মান্দেবের নিয়ন্ত্রণ নেয়। এই অঞ্চলটি আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ হিসেবে পরিচিত, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের একটি বিশাল অংশের জ্বালানি তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করে থাকে।

দীর্ঘদিন ধরে এই অঞ্চলটি হুথি বিদ্রোহীদের দখলে থাকায় লোহিত সাগর ও সংলগ্ন জলপথে আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। সামরিক বিশ্লেষকদের মতে, সরকারি বাহিনীর এই সাফল্য লোহিত সাগরের কৌশলগত নিরাপত্তায় একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। যৌথ বাহিনীর এই সফল অভিযানের ফলে ওই এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরকারের অনুকূলে চলে এসেছে বলে সামরিক সূত্রগুলো গণমাধ্যমকে জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD