দেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোতে যাত্রীদের লাগেজ কেটে মূল্যবান সামগ্রী চুরি ও লুটপাট বন্ধে লাগেজ হ্যান্ডলিংয়ের পুরো প্রক্রিয়া লাইভ সিসিটিভির মাধ্যমে যাত্রীদের সামনে প্রদর্শনের দাবি জানিয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট আইন বিশেষজ্ঞরা, বিমানবন্দরগুলোতে যাত্রীদের লাগেজ সুরক্ষার বিষয়টি এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে প্রবাসী ও সাধারণ যাত্রীরা লাগেজ হারিয়ে যাওয়া কিংবা মূল্যবান জিনিসপত্র চুরির শিকার হয়ে চরম ভোগান্তির মুখোমুখি হচ্ছেন।
একই সঙ্গে বিমানবন্দরের লোডার, গ্রাউন্ড হ্যান্ডলিং ও নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে নিয়োজিত কর্মীদের কার্যক্রমে স্বচ্ছতা আনতে কঠোর নজরদারির দাবি জানানো হয়েছে নোটিশে। সংশ্লিষ্ট কতৃপক্ষের গাফিলতির কারণে যাত্রীদের মূল্যবান মালামাল খোয়া যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন নাগরিক সমাজ। এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে বহুবার প্রশ্ন উঠলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
বর্তমান পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যাত্রীদের ভোগান্তি লাঘব এবং লাগেজ চুরির সিন্ডিকেট ভাঙতে অবিলম্বে লাইভ সিসিটিভি সম্প্রচার চালুর জোর দাবি জানানো হয়েছে। অন্যথায় যাত্রীদের অধিকার রক্ষায় উচ্চ আদালতে রিট দায়েরসহ কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক