সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

ফিডের কাঁচামালের দাম বৃদ্ধিতে সংকটে পোলট্রি খামারিরা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৩:০৩ পূর্বাহ্ণ

পোলট্রি খামারিদের টিকে থাকাই যেন দায় হয়ে পড়েছে। ফিডের দাম বাড়ার পেছনে এবার সামনে আসছে কাঁচামালের বাজারে বড় ধরনের অস্থিরতা। ফিড তৈরির প্রধান উপাদান ভুট্টা, ডিওআরবি (ডি-অয়েলড রাইস ব্রান), রাইস ব্রান, সরিষার খৈল ও সয়াবিন মিলসহ প্রায় প্রতিটির দামই এক মাসের ব্যবধানে বেড়েছে। স্থানীয় বাজারগুলোতে কাঁচামালের এই লাগামহীন ঊর্ধ্বগতির কারণে উৎপাদন খরচ সামলাতে গিয়ে দিশাহারা হয়ে পড়েছেন প্রান্তিক খামারিরা।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ফিডের এই মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে দেশের পোলট্রি শিল্প মারাত্মক বিপর্যয়ের মুখে পড়তে পারে। খামারিদের সুরক্ষা দিতে এবং ডিম ও মুরগির দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে ফিডের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোসহ সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD