সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মুশফিকুর রহমান এমপির সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

এদিন সভায় কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বাজেট বাস্তবায়ন অগ্রগতি এবং অর্থ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বিভাগের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে সংঘটিত আর্থিক খাতের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়েও আলোচনা হয়। এ সময় দেশের অর্থনীতিকে পুনর্গঠন এবং সুশাসন প্রতিষ্ঠার ওপর বিশেষ জোর দেওয়া হয়। কমিটির সদস্যরা কর আদায় বৃদ্ধি এবং অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করে জনকল্যাণমুখী খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন।

বৈঠক শেষে দেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অর্থ মন্ত্রণালয়কে আরও বেশি গতিশীল ও কার্যকর ভূমিকা পালনের সুপারিশ করা হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD