শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

ইন্দোনেশিয়ার কাছে বড় হারের কারণ ব্যাখ্যা করলেন ডুলি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ ব্যবধানের হারকে কেবল একটি বাজে ম্যাচ হিসেবে দেখছেন না কোচ টমাস ডুলি। ম্যাচ শেষে গণমাধ্যমকে জানান, বাংলাদেশের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার দলগুলোর কৌশলগত এবং কাঠামোগত ব্যবধান কোথায় এবং কেন এই ব্যবধান এত বেশি, তার একটি বিশদ ব্যাখ্যাও তুলে ধরেছেন তিনি।

আধুনিক ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে ঘরোয়া ফুটবলের মানোন্নয়ন এবং খেলোয়াড়দের মানসিকতার পরিবর্তন জরুরি বলে মনে করেন জাতীয় দলের এই কোচ। তিনি উল্লেখ করেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া আন্তর্জাতিক ফুটবলে এমন বড় ব্যবধানের হার এড়ানো সম্ভব নয়। বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ খেলার অভিজ্ঞতার ঘাটতি এবং শারীরিক সক্ষমতার দিক থেকে পিছিয়ে থাকা বাংলাদেশের ফুটবলের দীর্ঘমেয়াদী সংকটেরই বহিঃপ্রকাশ।

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় কোচ আরও জানান, এই ধরনের কঠিন হারগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য দল গঠন করতে হবে। খেলোয়াড়দের ফিটনেস এবং ট্যাকটিক্যাল বোঝাপড়া বাড়াতে না পারলে ফুটবলের আন্তর্জাতিক আঙিতায় প্রতিদ্বন্দ্বিতা করা আরও কঠিন হয়ে পড়বে। তাই এখনই সঠিক পদক্ষেপ নেওয়ার সময় এসেছে বলে তিনি মনে করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD