পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব মোকাবিলা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী উদ্যোগে গৃহীত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়ন, নিখুঁত পর্যবেক্ষণ ও দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনায় সর্বাধুনিক প্রযুক্তিগত সহায়তা দিতে ‘মাইট্রি অ্যাপ’ তৈরি করেছে আই হ্যাভ আ প্ল্যান ফাউন্ডেশন। সম্প্রতি এক অনুষ্ঠানে গণমাধ্যমকে জানান যে, এই অভিনব প্রযুক্তিটি দেশের পরিবেশ রক্ষায় এক নতুন যুগের সূচনা করবে।
ফাউন্ডেশনের গবেষক ও প্রযুক্তিবিদদের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমের ফলে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। তাদের দাবি অনুযায়ী, এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংবলিত প্রযুক্তি যা বনায়ন ও বৃক্ষরোপণ কার্যক্রমে সরাসরি ব্যবহৃত হবে। এর মাধ্যমে রোপিত প্রতিটি গাছের সঠিক তদারকি, বৃদ্ধি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পরিচর্যার দিকনির্দেশনা পাওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
বর্তমান সরকারের সময়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ দেশের সার্বিক অর্থনীতি ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি ও প্রকৃতির মেলবন্ধনে তৈরি এই ‘মাইট্রি অ্যাপ’ প্রধানমন্ত্রী তারেক রহমানের সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্নকে দ্রুত বাস্তবে রূপ দিতে সাহায্য করবে।
আরববাংলা টিভি/ডেস্ক