বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

ভারতে মুসলিমদের লক্ষ্যবস্তু করা হচ্ছে: ওয়াইসি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ

ভারতের কেন্দ্রীয় সরকারের গঠিত ডেমোগ্রাফি কমিশন থেকে গাড়ি নিবন্ধন ও সম্পত্তি কেনাবেচা সংক্রান্ত ধর্ম-ভিত্তিক তথ্য চেয়ে মুসলিমদের লক্ষ্যবস্তু করছে বলে অভিযোগ করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। আসাদউদ্দিন ওয়াইসি দাবি করেন যে, সরকারি এই পদক্ষেপে সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করার একটি সুদূর প্রসারী চক্রান্ত রয়েছে। সম্প্রতি ডেমোগ্রাফি কমিশনের কার্যপরিধি এবং তাদের তথ্য সংগ্রহের ধরন নিয়ে দেশজুড়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ওয়াইসির এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

বিশ্লেষকদের মতে, ভারতে আসন্ন বিভিন্ন নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় মেরুকরণের রাজনীতি আরও তীব্র আকার ধারণ করছে। ওয়াইসি এর আগেও একাধিকবার সংখ্যালঘু অধিকার রক্ষা এবং সরকারের বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করে আসছেন। বর্তমান পরিস্থিতিতে গাড়ি ও সম্পত্তির মতো ব্যক্তিগত বিষয়ে ধর্মভিত্তিক তথ্য চাওয়ার বিষয়টি সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী কি না, তা নিয়ে আইনি ও রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD