বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সরাইলে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামে গ্রামবাংলার সুপ্রাচীন ঐতিহ্যবাহী লাঠিখেলা অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আবহমান বাংলার লোকজ সংস্কৃতিকে টিকিয়ে রাখার লক্ষ্যে আয়োজিত এই খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন বয়ের মানুষ এই ঐতিহ্যবাহী খেলা উপভোগ করতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন এবং গ্রামীণ সংস্কৃতির এই রূপ দেখে মুগ্ধ হন।

মঙ্গলবার বিকেল ৫টায় নোয়াগাঁও পূর্বপাড়া মাঠে স্থানীয় উৎসাহী জনগোষ্ঠীর উদ্যোগে এই লাঠিখেলার আয়োজন করা হয়। গ্রামীণ ঐতিহ্যের এই আকর্ষণীয় আয়োজনে অংশগ্রহণকারী লাঠিয়ালরা অত্যন্ত নিপুণভাবে তাদের শারীরিক কসরত ও নান্দনিক খেলা প্রদর্শন করেন। তাদের বাঁশের লাঠির কসরত এবং একে অপরের আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার কৌশল দেখতে মাঠের চারপাশে হাজার হাজার দর্শকের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।

স্থানীয় প্রবীণ ব্যক্তিরা সাংবাদিকদের জানান, বর্তমান প্রজন্মের মাঝে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধূলা তুলে ধরার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের সুস্থ বিনোদনমূলক অনুষ্ঠান যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী লাঠিয়ালদের মাঝে বিশেষ সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়, যা তাদের উৎসাহ বহুগুণ বাড়িয়ে দেয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD