এশিয়ান গেমসে ক্রিকেটে রান, উইকেট, ক্যাচ বা স্কোর নিয়ে কোনো আলোচনায় নেই। চিন্তায় এবং শঙ্কায় যা রয়েছে তা কেবলই বৃষ্টি।
একটি তথ্য জানালে এই ধারণাটি পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। এখন পর্যন্ত গেমসে ক্রিকেট ইভেন্টের ১০টি ম্যাচ হওয়ার কথা নির্ধারিত ছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির কারণে শেষ পর্যন্ত মাঠে গড়াতে পেরেছে মাত্র ৪টি ম্যাচ।
ক্রিকেটপ্রেমী ও সংশ্লিষ্টরা এখন প্রার্থনা করছেন যেন বৃষ্টি থামে এবং শেষ চারের লড়াইগুলো নির্বিঘ্নে মাঠে গড়ায়। টুর্নামেন্টের উত্তেজনা টিকিয়ে রাখতে আবহাওয়ার উন্নতি হওয়া অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক