মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

পরিবেশ রক্ষায় যুবদের ১৫ দফা দাবি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ

বায়ুদূষণ সম্পর্কে মানুষের কাছে সহজবোধ্য ও ব্যবহারযোগ্য তথ্য পৌঁছে দেওয়া জরুরি। বায়ুদূষণ এখন শুধু পরিবেশগত সমস্যা নয়; এটি জনস্বাস্থ্য, জীবনযাত্রা এবং পরিবেশগত ন্যায়বিচারের সঙ্গে সরাসরি সম্পর্কিত। বিদ্যমান আইন, নীতি ও কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন, দূষণের উৎসভিত্তিক নিয়ন্ত্রণ, নিয়মিত পরিবেশগত নিরীক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় যুব সমাজের পক্ষ থেকে ১৫ দফা দাবি পেশ করা হয়েছে।

বর্তমান সময়ে ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিঃশ্বাসের ধূসরতা থেকে পরিষ্কার বায়ুর পথে ফিরে আসতে যুব সমাজ দীর্ঘমেয়াদি ও টেকসই কর্মপরিকল্পনার ওপর জোর দিয়েছে। তারা মনে করেন, পরিবেশ দূষণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে আগামী প্রজন্ম এক অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ দেশের বড় বড় শহরগুলোতে বায়ুদূষণের মাত্রা সহনীয় পর্যায়ে রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক।

পরিবেশবিদ ও সংশ্লিষ্ট মহল যুব সমাজের এই দাবিগুলোকে সময়োপযোগী বলে অভিহিত করেছেন। তারা জানিয়েছেন, সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ এবং জনসচেতনতা বৃদ্ধি করলেই কেবল বায়ুর মানোন্নয়ন সম্ভব। কার্যকর নীতিমালার প্রয়োগ এবং দূষণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD