মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

রিয়াল সভাপতির বিরুদ্ধে বার্সার মামলা, তলব আদালতের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ণ

রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এবং এফসি বার্সেলোনাকে মাদ্রিদের একটি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বর সেখানে একটি সমঝোতার শুনানি অনুষ্ঠিত হবে। মামলা সংশ্লিষ্ট সূত্র সোমবার এই তথ্য নিশ্চিত করেছে। এই আইনি পদক্ষেপ ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সম্পর্কের মাঝে নতুন মাত্রা যোগ করেছে। স্প্যানিশ ফুটবলের এই শীর্ষ দুই ব্যক্তিত্বের মধ্যকার বিরোধ এখন গড়ায়ছে বিচারালয়ের বারান্দায়।

আদালতের এই তলবের পর স্প্যানিশ ক্রীড়া অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ফুটবলপ্রেমী ও বিশ্লেষকরা এই আইনি লড়াইয়ের ফলাফলের দিকে গভীর নজর রাখছেন। উভয় ক্লাবের শীর্ষস্থানীয় ব্যক্তিরা কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করেন এবং ২৫ নভেম্বর শুনানিতে কী সিদ্ধান্ত আসে, সেটাই এখন দেখার বিষয়। স্পেনের সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া মেনেই এই সমঝোতার শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD