বৃষ্টির কারণে আগের কয়েকটি ম্যাচ মাঠে গড়ায়নি। বাংলাদেশ ও মালয়েশিয়া ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। ম্যাচের ভাগ্য নির্ধারণের অপেক্ষায় ছিল ক্রিকেটপ্রেমীরা। বাকি ছিল কেবল মাঠের লড়াইয়ের আনুষ্ঠানিকতা। তবে বাংলাদেশ দল হোটেল থেকে ভেন্যুর উদ্দেশে রওনা হওয়ার আগেই সেই আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়ে গেল।
টানা অবিরাম বৃষ্টির কারণে নির্ধারিত আজকের দুটো কোয়ার্টার ফাইনাল ম্যাচই সম্পূর্ণভাবে ভেস্তে গিয়েছে। মাঠের পরিস্থিতি খেলার অনুপযুক্ত থাকায় আয়োজকরা খেলা দুটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন। এর ফলে কোনো বল মাঠে গড়া ছাড়াই এবং মাঠে না নেমেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ দল।
এই টুর্নামেন্টে শুরু থেকেই আবহাওয়া একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দল মানসিকভাবে বেশ চাঙ্গা রয়েছে। দলের কোচ ও ম্যানেজমেন্ট পরবর্তী সেমিফাইনাল ম্যাচ নিয়ে নিজেদের পরিকল্পনা সাজাতে শুরু করেছেন। মাঠে ঘাম ঝরানোর সুযোগ না মিললেও, এই অর্জিত সাফল্য দলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে সংবাদমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক