রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

রাজবাড়ীতে বিশ্ব পর্যটন দিবস পালিত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায়, আগামী পর্যটন প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ও সংশ্লিষ্ট পর্যটন খাতের অংশীজনদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি জেলা প্রশাসনে কার্যালয়ের চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক এবং পর্যটনপ্রেমী সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র‍্যালি শেষে জেলা প্রশাসনে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আমাদের দর্শনীয় স্থানগুলোকে আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব। রাজবাড়ী জেলার ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে পরিচিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উল্লেখ করা হয় যে, বর্তমান সরকারের সময়ে পর্যটন খাতের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এ খাতের উন্নয়নে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা থাকলেও, বর্তমান সময়ে পর্যটন শিল্পের প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। ভবিষ্যতে রাজবাড়ী জেলার পর্যটন খাতের টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD