রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরে এনসিপির মিতুর তীব্র ক্ষোভ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৯ অপরাহ্ণ

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রশাসনের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ন্যাশনাল সিটিজেনস পার্টি তথা এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু এমপি। সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

পোস্টে তিনি জুলাই গণঅভ্যুত্থানে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের সাহসিকতার কথা স্মরণ করিয়ে দিয়ে লেখেন, সালমান মুক্তাদির দেশের সংকটময় সময়ে যেভাবে রাজপথে সরব ছিলেন এবং সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, তা অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আজ দেশের শিল্পীরাও নিরাপদ নন। তিনি আরও উল্লেখ করেন যে, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পরেও যদি এই ধরনের নৈরাজ্য চলতে থাকে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে।

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসররা এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেন এনসিপি নেত্রী। তিনি অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে কোনোভাবেই অরাজকতা বরদাশত করা হবে না।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD