রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

সাফে মূল দল পাঠাবে না ভারত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ণ

প্রায় আট বছর পর বাংলাদেশে ফিরেছে সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ এই আসরে মূল দল পাঠাতে চাইছে না ভারত। একটি গণমাধ্যমকে জানান বিষয়টি উঠে এসেছে টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে। মূল দল পাঠাতে না চাওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, ব্যস্ত সূচি এবং এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের প্রস্তুতি। ভারতের ফুটবল কতৃপক্ষ মনে করছে, তরুণ ও রিজার্ভ খেলোয়াড়দের নিয়ে গঠিত দল পাঠিয়ে এই টুর্নামেন্টে অংশ নেওয়া যৌক্তিক হবে।

তবে ভারতের এই সিদ্ধান্তে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় এই টুর্নামেন্টের আকর্ষণ কিছুটা ম্লান হতে পারে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা। বিশেষ করে স্বাগতিক বাংলাদেশের মাটিতে দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে ভারতের মূল দলের অংশগ্রহণ নিয়ে দর্শকদের মাঝেও ব্যাপক আগ্রহ ছিল। এখন দেখার বিষয়, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্তে অটল থাকে কি না এবং সাফের আয়োজকরা এ বিষয়ে কী পদক্ষেপ নেয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD