শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

এশিয়ান গেমস সার্ফিংয়ে হিটে তৃতীয় ফাতেমা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ণ

এশিয়ান গেমসের নারী শর্টবোর্ড সার্ফিংয়ে প্রথম রাউন্ডের হিটে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের কৃতি সার্ফার ফাতেমা আক্তার। শুক্রবার সকালে জাপানের আইচি-নাগোয়ার লং বিচে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে এই ইভেন্ট অনুষ্ঠিত হয়। রাউন্ড-ওয়ানের ২ নম্বর হিটে তিন জন প্রতিযোগী অংশগ্রহণ করেন, যেখানে কক্সবাজারের প্রতিভাবান সার্ফার ফাতেমা আক্তার ২.৯২ পয়েন্ট অর্জন করে নিজের হিট সম্পন্ন করেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অংশগ্রহণ এবং এমন পদচারণা দেশের ক্রীড়াঙ্গনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কক্সবাজারের সমুদ্র সৈকতের বালি ও ঢেউয়ের সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা ফাতেমা আক্তার দেশের সীমানা ছাড়িয়ে এশিয়ান গেমসের মতো আসরে নিজের মেধার স্বাক্ষর রাখছেন। তার এই অর্জন আগামী দিনে দেশের অন্যান্য নারী খেলোয়াড়দের সমুদ্রভিত্তিক ক্রীড়া বা সারর্ফিএ আরও বেশি আগ্রহী করে তুলবে। জাপানের এই প্রতিযোগিতায় বিশ্বমানের সার্ফারদের মুখোমুখি হয়ে ফাতেমা যে লড়াকু মানসিকতা দেখিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। ক্রীড়া বিশ্লেষকদের মতে, সঠিক সুযোগ-সুবিধা ও উন্নত প্রশিক্ষণ পেলে দেশের সার্ফাররা আন্তর্জাতিক টুর্নামেন্টে আরও বড় সাফল্য এনে দিতে সক্ষম হবে।

টুর্নামেন্টের পরবর্তী রাউন্ড এবং অন্যান্য ইভেন্টগুলোকে সামনে রেখে ফাতেমা আক্তারের কোচ ও কর্মকর্তারা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। দেশের তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলার এই নতুন ধারা ছড়িয়ে দিতে ফাতেমার এই অর্জন একটি মাইলফলক হয়ে থাকবে। সরকারের ক্রীড়া মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ফেডারেশনগুলো দেশের সম্ভাবনাময় এই ডিসিপ্লিনে আরও বেশি মনোযোগ দিচ্ছে, যাতে ভবিষ্যতে আরও বেশি আন্তর্জাতিক পদক দেশের জন্য অর্জন করা সম্ভব হয়। ফাতেমার এই সাফল্যে গোটা দেশের ক্রীড়াপ্রেমী মানুষ আনন্দিত এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD