জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেওয়ার অংশ হিসেবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনের ২৭ তলায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার পারস্পরিক সহযোগিতা, বৈশ্বিক শান্তি রক্ষা কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন দুই শীর্ষ নেতা। এ সময় বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারমূলক কার্যক্রমের প্রশংসাও করেন জাতিসংঘ মহাসচিব।
বৈঠক শেষে কূটনৈতিক মহ মনে করছে যে, এই উচ্চপর্যায়ের আলোচনা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং জাতিসংঘের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র প্রসারে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
আরববাংলা টিভি/ডেস্ক