বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৫ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ ভাষণ দেবেন। নিউইয়র্কের স্থানীয় সময় বিকালে তিনি বিশ্বমঞ্চে এই গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন। গণমাধ্যমকে জানান হয়েছে যে, বিশ্বশান্তি, মানবাধিকার এবং বৈশ্বিক নানা সংকট নিরসনে বাংলাদেশের অবস্থান তিনি অত্যন্ত জোরালোভাবে তুলে ধরবেন।

তারেক রহমান জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দেবেন। তার এই ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে প্রবাসীদের মাঝে এবং দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং অর্থনৈতিক উন্নয়নকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এই ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছিল। বর্তমানে দেশ একটি নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতির দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে জনগণের অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর দেশের কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD