বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

ভারতে বাসে আগুন, নিহত ৯

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ণ

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় একটি স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই। বাসটিতে মোট ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার ৩৫ জন যাত্রীকে নিয়ে নয়ডা থেকে মাহোবার দিকে যাচ্ছিল ওই শীতাতপ নিয়ন্ত্রিত বাসটি। মধ্যরাতে হঠাৎ করেই বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে, ফলে যাত্রীদের অনেকেই সময়মতো বের হতে পারেননি। ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার পর উত্তর প্রদেশ প্রশাসন উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় কর্তাব্যক্তিরা। আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD