ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ২০২৬ সালের গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শফিকুল ইসলাম। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান ও পাঠদানে উৎকর্ষ সাধনের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। এর আগে তিনি নিজ কর্মদক্ষতার জোরে উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবেও গৌরব অর্জন করেছিলেন। স্থানীয় শিক্ষাঙ্গনে তার এই সাফল্যে শিক্ষক সমাজ ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
শফিকুল ইসলাম কাঁঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষা বিস্তারে তার এই দীর্ঘ সাধনা ও নিরলস প্রচেষ্টা এলাকার উদীয়মান শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান, এই অর্জন তার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং আগামী দিনে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে তিনি আরও বেশি আত্মনিয়োগ করবেন।
আরববাংলা টিভি/ডেস্ক