বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

তারেক রহমানের সঙ্গে ইউএনএইচসিআর হাই কমিশনারের সাক্ষাৎ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৫০ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর বারহাম সালেহ। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আন্তর্জাতিক অঙ্গনের নানা গুরুত্বপূর্ণ ইস্যুর পাশাপাশি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জানান। জাতিসংঘের পক্ষ থেকেও বাংলাদেশের উদারতার ভূয়সী প্রশংসা করা হয় এবং সংকট উত্তরণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

এ সময় সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের জানান হয় যে, বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করতে এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বমঞ্চে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য এবং মানবিক মূল্যবোধের বিষয়টি আরও একবার জোরালোভাবে উপস্থাপিত হয়েছে এই বৈঠকের মাধ্যমে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD