তিন ম্যাচ। দুটি বড় হার। শেষ ম্যাচে গোলশূন্য ড্র। প্রতিপক্ষের জালে একটি গোলও নেই, বিপরীতে নিজেদের জালে ১৬ বার বল জড়িয়েছে। জয় নেই, গোল নেই, পদক নেই। এশিয়ান গেমসে বাংলাদেশের নারী ফুটবল দলের হিসাবটা শেষ হয়েছ অত্যন্ত হতাশাজনক এক পারফরম্যান্সের মধ্য দিয়ে।
টুর্নামেন্টের শুরু থেকেই লাল-সবুজের দলের পারফরম্যান্স ছিল আশানুরূপ নয়। আন্তর্জাতিক আসরে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হওয়া এই দলটির প্রস্তুতি এবং পরিকল্পনা নিয়ে এখন ক্রীড়া অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে। দেশের ফুটবলপ্রেমীরা এই ফলাফলে গভীরভাবে হতাশ হয়েছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, নারী ফুটবলের এই বেহাল দশা কাটাতে হলে তৃণমূল পর্যায় থেকে শুরু করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। বাফুফের পক্ষ থেকেও ভবিষ্যতে দলটির উন্নয়নে নতুন পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে, যা দেশের ক্রীড়া সাংবাদিকদের সাথে আলাপকালে প্রকাশ করা হয়।
আরববাংলা টিভি/ডেস্ক