জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে তুরস্কের ইস্তাম্বুলে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন কূটনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরতে তাঁর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী বিমানটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করলে সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কূটনৈতিক মহলের মতে, এই সফর দেশের আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে প্রধানমন্ত্রী নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন এবং বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরববাংলা টিভি/ডেস্ক