সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৪ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। দেশের কূটনৈতিক অঙ্গনে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে এই সফর বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়ে গণমাধ্যমকে জানান, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্ক যাত্রা করেছেন। সফরকালে তিনি বিশ্ব নেতাদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরবেন।

এই সফরে দেশের অর্থনীতি, বাণিজ্য এবং বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্র আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক শান্তি রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করবেন প্রধানমন্ত্রী। সফর শেষে তাঁর সসম্মানে দেশে ফিরে আসার কথা রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD