রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

কথা বললেই আটক চলছে: সারজিস আলম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৬ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করে বলেছেন, নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে বাক স্বাধীনতা নিশ্চিত করার কথা বলেছিলেন। কিন্তু এখন সত্য কথা বললেই বাক স্বাধীনতার বিরুদ্ধে আটক করা হচ্ছে। তিনি বলেন, এই নাটক অবিলম্বে বন্ধ করতে হবে।

তিনি আরও যোগ করেন যে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত। কিন্তু বর্তমান পরিস্থিতি সেই নীতির সাথে সঙ্গতিপূর্ণ নয়। সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের বাক স্বাধীনতা হরণ করে দেশে এক ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।

গণমাধ্যমকে জানান, অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে এবং বর্তমানেও ভিন্নমতের মানুষদের দমন করার পুরনো সংস্কৃতি বজায় রয়েছে। কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, আর এর সুযোগ নিচ্ছে একটি বিশেষ মহল। দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষার্থে এই ধরনের দমনপীড়নমূলক নীতি থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহ্বান জানান যেন অবিলম্বে বিনা অপরাধে আটককৃত সকল রাজনৈতিক বন্দি ও সাধারণ নাগরিকে মুক্তি দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো নাগরিককে কেবল মত প্রকাশের অপরাধে হয়রানির শিকার হতে না হয়, তা নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD