শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ

সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই প্রজ্ঞাপন জারি করে। এর ফলে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো, যা তাদের জীবনযাত্রার মানে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

এর আগে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মহিউদ্দীন সাংবাদিকদের বলেছেন, নতুন বেতন পে স্কেলের ভেটিং সম্পন্ন করে আমরা গত বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করেছি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে এবং সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই নতুন পে স্কেল প্রস্তুত করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, সরকারের এই সময়োপযোগী পদক্ষেপের ফলে প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে এবং কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্পৃহা বহুগুণ বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতির চাপে থাকা নির্ধারিত আয়ের মানুষগুলো এই প্রজ্ঞাপনের ফলে কিছুটা স্বস্তি পাবেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট নিয়মাবলী অনুসরণ করে দ্রুতই নতুন স্কেল অনুযায়ী বেতন-ভাতা তোলার প্রক্রিয়া শুরু হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD