গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে দ্রুতগতির পিকআপ ভ্যানের সজোরে ধাক্কায় চালক নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় পিকআপের হেলপার গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহাসড়কের কড্ডা এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। সে সময় ঢাকাগামী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং আহত হেলপারকে হাসপাতালে পাঠান। এই দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হলেও পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত যানবাহন দুটি জব্দ করেছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে সাংবাদিকদের জানান।
আরববাংলা টিভি/ডেস্ক