সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার গুরুতর অভিযোগে সঞ্জয় কুমার দাস নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে মেহেরপুর শহরের গড়পুকুর এলাকা থেকে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করেন।
শনিবার স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত যুবক দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের সর্বোচ্চ নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছিলেন। তার এই ধরনের কর্মকাণ্ডে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে সাইবার মনিটরিং এবং সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনসহ সংশ্লিষ্ট প্রচলিত আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে এবং এই অপপ্রচারের পেছনে অন্য কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত থাকবে।
আরববাংলা টিভি/ডেস্ক