শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সংস্কারহীন কুলাউড়া রেলওয়ে জংশন ভবন ঝুঁকিপূর্ণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪৬ পূর্বাহ্ণ

দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে মৌলভীবাজার জেলার কুলাউড়া রেলওয়ে জংশনের পুরোনো স্থাপনাগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। এসব ভবন এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। খসে পড়ছে এসব ভবনের ভারী ইটের গাঁথুনি, দরজা-জানালা, লোহা ও ইস্পাতের অ্যাঙ্গেল। ফেটে চৌচির হয়ে গেছে পাকা প্ল্যাটফর্ম। যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

স্থানীয় গণমাধ্যমকে জানান, ব্রিটিশ আমলের এই গুরুত্বপূর্ণ জংশনটি দীর্ঘদিন ধরে অবহেলিত পড়ে আছে। রেলওয়ে কর্তৃপক্ষের উদাসীনতার কারণে ঐতিহাসিক এই স্থাপনাগুলোর একেকটি অংশ ধসে পড়ছে। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই জংশন দিয়ে যাতায়াত করেন এবং তারা জীবনের ঝুঁকি নিয়ে স্টেশনে অবস্থান করতে বাধ্য হন। সংশ্লিষ্ট মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

যাত্রী সাধারণের নিরাপত্তার স্বার্থে দ্রুত এই ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার অথবা পুনর্নির্মাণ করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যথায় যেকোনো মুহূর্তে প্রাণহানির মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD