কিশোরগঞ্জের নিকলীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় নিকলী উপজেলার ঘোড়াউত্রা নদীতে এ নৌকা বাইচের আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকার ১২টি নৌকা অংশ নেয়।
নিকলী উপজেলা সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই নৌকা বাইচকে ঘিরে নদীর দুই তীরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় নদীপাড়ে। গ্রামবাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে আয়োজিত এমন নান্দনিক আয়োজন স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের মাঝে দারুণ উদ্দীপনা সৃষ্টি করে।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এ ধরনের লোকজ সংস্কৃতি ও উৎসবের ওপর নানা ধরনের রাজনৈতিক বাধা ও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের গ্রামীণ উৎসব আবারও প্রাণ ফিরে পাচ্ছে বলে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানান।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন যে, আগামীতেও বাংলার ঐতিহ্যবাহী এই সংস্কৃতি রক্ষায় এমন সুন্দর আয়োজন অব্যাহত থাকবে এবং তরুণ প্রজন্ম এর মাধ্যমে সুস্থ বিনোদনের সুযোগ পাবে।
আরববাংলা টিভি/ডেস্ক