শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

কলাপাড়ায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ

বৈশ্বিক কর্মসূচি গ্লোবাল উইক অব অ্যাকশন এর অংশ হিসেবে জলবায়ু ন্যায়বিচার, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ এবং দ্রুত, ন্যায্য ও অর্থায়নকৃত জ্বালানি রূপান্তরের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে প্রকৃতিকে বাঁচাতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

স্থানীয় গণমাধ্যমকে জানান আয়োজকরা, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলো। বিশেষ করে কলাপাড়ার মতো এলাকায় প্রতিনিয়ত লবণাক্ততা বৃদ্ধি, জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়েই চলেছে। এমতাবস্থায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

মানববন্ধনে বক্তারা বলেন, উন্নত দেশগুলোর অতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে আজ বিশ্বের জলবায়ু বিপন্ন। অথচ এর মূল্য পরিশোধ করতে হচ্ছে আমাদের মতো উন্নয়নশীল দেশের সাধারণ মানুষকে। অবিলম্বে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকে পড়ার আহ্বান জানান তারা। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য জলবায়ু তহবিলের অর্থ ছাড় নিশ্চিত করার দাবি জানানো হয়।

এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, পরিবেশকর্মী, শিক্ষার্থী এবং স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন এবং একটি টেকসই পৃথিবীর দাবি জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD