শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

উদ্বোধনের অপেক্ষায় পীরগঞ্জ চেরকুঘাট সেতু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০১ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় টাঙ্গন নদীর ওপর নির্মিত হয়েছে একটি দৃষ্টিনন্দন চেরকুঘাট সেতু। যদিও চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে সেতুটি এখনো উন্মুক্ত করে দেওয়া হয়নি, তবুও এর নির্মাণকাজ শেষ হওয়ার পর থেকেই এলাকার ১৭টি গ্রামের মানুষের মধ্যে চরম স্বস্তি ও আনন্দের বন্যা বইছে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে এই সেতুটি এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের উন্মোচন করতে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুটির নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর থেকেই প্রতিদিন এটি দেখতে ভিড় করছেন নানা বয়সের মানুষ। শুধু স্থানীয় এলাকাবাসীই নন, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও দর্শনার্থীরা আসছেন টাঙ্গন নদীর ওপর গড়ে ওঠা এই নান্দনিক স্থাপনাটি একনজর দেখার জন্য। চলতি মাসেই সেতুটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর ফলে এলাকার গ্রামীণ অর্থনীতিতে গতি আসার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিপণ্য পরিবহনে দীর্ঘদিনের দুর্ভোগ স্থায়ীভাবে দূর হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD