বিকেল গড়িয়ে গেছে। জঙ্গল সলিমপুরের পাহাড়ি পথ ধরে একের পর এক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ঢুকছে। চারপাশের থমথমে পরিবেশে বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা। কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থেমে কথা বলছেন স্থানীয় সাধারণ বাসিন্দাদের সঙ্গে, আবার কোথাও চলছে চিরুনি তল্লাশি। এরই মধ্যে দুর্গম ওই এলাকায় পৌঁছান চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার এসপি মোহাম্মদ মাসুদ আলম। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, সন্ত্রাসীরা এদিকে আসলে তাদের ছেড়ে দেওয়া হবে না।
দীর্ঘদিন ধরে দুর্গম এই পাহাড়ি অঞ্চলটি নানা অপরাধমূলক কার্যক্রমের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাম্প্রতিক এই সাঁড়াশি অভিযানে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের মূলোৎপাটন করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় এলাকাবাসীও অপরাধ দমনে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক