বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

রাজবাড়ীতে স্কুল ভবন নির্মাণ কাজ বন্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রিভার প্রোজেক্টের আওতায় নতুন ভবন নির্মাণের আগে অস্থায়ী টিনশেড ঘর তৈরির কাজ স্থানীয় ব্যক্তিদের হুমকির কারণে বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে সেখানে নষ্ট হচ্ছে মূল্যবান নির্মাণসামগ্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় শিক্ষার্থীদের পাঠদানে মারাত্মক ব্যাঘাত ঘটছে। এই পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে রিভার প্রোজেক্টের অধীনে একটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নিয়ম অনুযায়ী, মূল ভবন নির্মাণের পূর্বে শিক্ষক ও শিক্ষার্থীদের সাময়িক পাঠদানের জন্য একটি অস্থায়ী টিনশেড ঘর নির্মাণের কাজ শুরু হয়েছিল।

কিন্তু কাজ শুরুর পরপরই স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির পক্ষ থেকে বাধা দেওয়া হয় এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নানা ধরনের হুমকি প্রদান করা হয়। নিরাপত্তার অভাবে শেষ পর্যন্ত কাজ বন্ধ রাখতে বাধ্য হন সংশ্লিষ্টরা। এতে করে প্রকল্পের নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এদিকে কাজ বন্ধ থাকায় খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে সিমেন্ট, রড ও ইটের মতো গুরুত্বপূর্ণ নির্মাণসামগ্রী। স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত এই সমস্যার সমাধান না হলে এলাকার কোমলমতি শিশুরা একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বঞ্চিত হবে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD