বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

কুড়িগ্রামে সার সংকটে কৃষকের চরম দুশ্চিন্তা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৫৭ পূর্বাহ্ণ

চলতি আমন মৌসুমে কুড়িগ্রাম জেলাজুড়ে তীব্র সারের সংকট দেখা দিয়েছে। প্রতিদিন ভোর রাত তিনটায় ডিলার পয়েন্টে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও কৃষকরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না। ঘণ্টার পর ঘণ্টা সময় ও শ্রম ব্যয় করেও খালি হাতে ফিরে যেতে হচ্ছে তাদের। ফলে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে কৃষকদের মধ্যে এবং সময়মতো সার না পাওয়ায় আসন্ন আমন আমনের ফলনে বড় ধরনের বিপর্যয় ঘটার আশঙ্কা করছেন তারা।

গত মঙ্গলবার জেলার রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় কৃষকদের এই দুর্ভোগের চিত্র দেখা গেছে। স্থানীয় কৃষকরা গণমাধ্যমকে জানান, সার ডিলারদের সিন্ডিকেট এবং অনিয়মের কারণে প্রকৃত চাষিরা সার থেকে বঞ্চিত হচ্ছেন। ভোর থেকে সার নিতে এসে সার না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরছেন তারা। অথচ একশ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে চর্বি চড়া দামে সার কালোবাজারে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।

কৃষি খাতের এই সংকটের পেছনে স্থানীয় প্রশাসনের তদারকির অভাব রয়েছে বলে মনে করছেন সচেতন মহল। বর্তমান পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ না নিলে কৃষকরা অপূরণীয় ক্ষতির মুখে পড়বেন। অবিলম্বে ডিলার পয়েন্টগুলোতে সারের সরবরাহ বাড়ানো এবং সুষ্ঠু তদারকির মাধ্যমে প্রকৃত কৃষকদের হাতে সার পৌঁছে দেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অন্যথায় এই সংকট আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD