বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫৫ পূর্বাহ্ণ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের মেধাবী শিক্ষার্থী নূর জাহান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার ভোরে রাজধানী ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক মৃত্যু ঘটে। ডেঙ্গুর ভয়াল থাবায় গর্ভের সন্তানসহ তার এমন প্রয়াণে পুরো শিক্ষাঙ্গন ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত নূর জাহান ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের ৬১তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে সহপাঠী ও শিক্ষক মহলে গভীর শোক প্রকাশ করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজিলাধীন এলাকায় অবস্থিত।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। অন্যথায় এমন সম্ভাবনাময় তরতুণী ও প্রাণগুলো এভাবেই ঝরে যেতে থাকবে। সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও জোরালো ভূমিকা পালনের দাবি জানিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD