শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

ডোপ টেস্টের ভয়ে উধাও এসআই মামুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ণ

চাঁদপুর শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত উপপরিদর্শক মামুন উর রশিদ ডোপ টেস্টের খবর শোনার পর থেকেই রহস্যজনকভাবে উধাও হয়ে গেছেন। আকস্মিকভাবে তার এই লাপাত্তা হওয়ার ঘটনায় পুলিশ বিভাগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও ডোপ টেস্ট কার্যক্রমে স্বচ্ছতা আনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছিল।

পুলিশ সূত্র জানায়, নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত মোট ১৮ জন পুলিশ সদস্যের ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ১৮ জনের মধ্যে এসআই মামুন উর রশিদের চলাফেরা ও আচরণ দীর্ঘদিন ধরেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছিল। ডোপ টেস্টের বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই তিনি কোনো ছুটি বা অনুমতি ছাড়াই ফাঁড়ি ত্যাগ করেন।

এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে এবং তার কোনো হদিস মিলছে না। ঘটনার পর থেকেই পুলিশ প্রশাসন তাকে খুঁজে বের করার জন্য বিভিন্ন সূত্র ও তার সম্ভাব্য ঠিকানায় খোঁজখবর নিচ্ছে। এই বিষয়ে দায়িত্বশীল কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং পলাতক ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD