বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

গুম হওয়া ছাত্রদল নেতার মায়ের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ

২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গুম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মো. আলামিনের অসুস্থ মা জেসমিন বেগমের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বিরোধী মতের ওপর চলা দীর্ঘদিনের দমন-পীড়ন এবং গুমের শিকার পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তারেক রহমান সবসময় নিপীড়িত ও নির্যাতিত নেতাকর্মীদের পরিবারের খোঁজখবর রেখে আসছেন। গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মা দীর্ঘদিন ধরে মারাত্মক অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিকভাবে তার চিকিৎসার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য যে, স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীদের গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার হওয়ার অসংখ্য ঘটনা ঘটেছিল। তৎকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. আলামিনকে তুলে নেওয়া হয়, যার পর থেকে আজ পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ধরনের বর্বরোচিত ঘটনার পর থেকে আলামিনের পরিবার গভীর ট্রমা ও আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে।

বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর পুনর্বাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে। প্রধানমন্ত্রীর এই সহানুভূতিশীল পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের পরিবার ও দলীয় নেতাকর্মীরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD