সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৯৪১ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন এবং ৭৩৭ কোটি ২৪ লাখ ২৬ হাজার ৫৮১ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান এই তথ্য।
দীর্ঘ অনুসন্ধান ও তদন্ত শেষে কমিশনের পক্ষ থেকে এই চার্জশিট অনুমোদন দেওয়া হয়। দুদক সূত্রে জানা যায়, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে এই বিশাল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন অভিযুক্ত আনিসুল হক। পাশাপাশি, তার ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের সত্যতা পেয়েছে তদন্তকারী দল।
এই বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ আইনগত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছে। রাষ্ট্রীয় সম্পদ তছরুপ এবং দুর্নীতির বিরুদ্ধে বর্তমান প্রশাসনের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এই আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক