বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

মঠবাড়িয়ায় সড়কের কাজ বন্ধ, জনদুর্ভোগ চরমে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২৫ পূর্বাহ্ণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রায় সাড়ে বারো কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ মিরুখালী সড়কের সংস্কারকাজ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি। বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে এই সড়কের নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা। কাজের এমন দীর্ঘসূত্রতায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের জুনে ভান্ডারিয়া থেকে মিরুখালী পর্যন্ত ১২ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে এই সড়ক সংস্কারের কাজ শুরু হয়। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। বর্তমানে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে কর্দমাক্ত হয়ে পড়ে, যা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী করে তোলে। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এই জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD